আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে॥
    আমার পরানে আজি   যে বাণী উঠিছে বাজি
          অবিরাম বর্ষণধারে॥
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।
    স্বপ্নে যে বাণি মনে মনে   ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
       কানে কানে গুঞ্জরিব তাই
               বাদলের অন্ধকারে॥