যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু॥ আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু-পিছু॥ আজকে আপন মানের ভরে থাক্ সে বসে গদির’পরে— কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু॥