| আমরা | সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--- |
| নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। | |
| আমরা | যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি, |
| আমরা | নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে--- |
| নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। | |
| রাজা | সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, |
| মোদের | খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে--- |
| নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে? | |
| আমরা | চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে, |
| মোরা | মরব না কেউ বিফলতার বিষম আবর্তে--- |
| নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। |